মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নস্থ পানিহারা গ্রামর আকালু কর্মকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা শচীন কর্মকার (৬৫) আর নেই। তিনি গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩ টায় নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত শচীন কর্মকারের অন্তষ্টিক্রিয়া বুধবার সকাল ১০টায় পানিহারা পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। অন্তিষ্টিক্রিয়ার পূর্বে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক শ্মশানে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আন্তষ্টিক্রিয়ায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মিজান, বীরমুক্তিযোদ্ধা রামপদ বর্মন, বীরমুক্তিযোদ্ধা হরিপদ মুড়িয়ারী, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ।
