নওগাঁয় ধান স্টক করার চালকলের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁ জেলা প্রতিনিধি : ২৭ সেপ্টম্বর (রবিবার) দুপুরে নওগাঁর মহাদেবপুরে অতিরিক্ত ধান স্টক করায় দুই চালকলের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তথ্য অনুন্ধানে জানা যায়, উপজেলার সরস্বতিপুর সাপাহার চালকলে পাক্ষিক ছাটাই ক্ষমতার অতিরিক্ত ধান স্টক করার অপরাধে ১ লক্ষ টাকা এবং সোনালী ট্রেডার্স মহাদেবপুরকে অতিরিক্ত ধান স্টক করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে স্টককৃত ধান ভোক্তার উদ্দেশ্যে বাজারে ছাড়ার আদেশ দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *