নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা পরিষদকে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভা কক্ষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী প্রমুখ।
