দোহার উপজেলা এনসিপির নেতৃত্বে মশিউর রহমান ও ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দোহার উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো. মশিউর রহমানকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা জেলা দক্ষিণ এনসিপির আহ্বায়ক আব্দুল জব্বার ও সদস্য সচিব জাবেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:আহ্বায়ক :মো:মশিউর রহমান

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: দেলোয়ার হোসেন। যুগ্ম আহ্বায়ক: হা. ম. আ. ওয়াদুদ, মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জালাল দেওয়ান, নাসরিন সুলতানা, আব্দুর রশিদ, মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা, আব্দুল মালেক, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ রজ্জব কাদের ও মোসাম্মৎ রানু আক্তার।

সদস্য সচিব:ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সাইফুর রহমান তমাল।

যুগ্ম সদস্য সচিব: মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিলকিছ রহমান, শাহরিয়ার হোসেন বাপ্পি, নিনাত হোসেন ও মো. সুমন খান। সাংগঠনিক সম্পাদক: মো. ইমন হোসেন।

সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলম হোসেন, ফাতেমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ও মোহাম্মদ লালু শিকদার।

কমিটির সদস্যরা হলেন: আবুল কালাম সরকার, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. হায়দার আলী, মো. রিপন বেপারী, নাসরিন আক্তার, মো. সুরুজ মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শাহজাহান শেখ, মো. জাহিদ হোসেন জয়, মোহাম্মদ দীপু, ইমরান মোল্লা, মোহাম্মদ শরীফ হোসেন, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল আহমদ, মো. আফজাল বেপারী, মোহাম্মদ আলমগীর মাদবর, মোসাম্মৎ সুমা আক্তার, মো. সোহরাব বেপারী, মোহাম্মদ জালাল বেপারী, মফজেল ব্যাপারী, মো. রিপন হোসেন, মোহাম্মদ আখতার হোসেন, আব্দুস সালাম ও মনির হোসেন।

নবনির্বাচিত আহ্বায়কের বক্তব্য নবনির্বাচিত আহ্বায়ক মো. মশিউর রহমান তাঁকে দোহার উপজেলা এনসিপির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট শোকরিয়া আদায় করছি।জাতীয় নাগরিক পার্টি -এনসিপির সংগ্রামী আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক মো: নাহিদ ইসলাম, বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সমবায় ও পল্লীউন্নয়ন সম্পাদক, দোহার-নবাবগঞ্জের মাটি ও মানুষের সন্তান মো. রাসেল মোল্লা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।সেই সাথে ঢাকা জেলা দক্ষিণের আহ্বায়ক আব্দুল জব্বার ও সদস্য সচিব জাবেদ হোসেন কে ও ধন্যবাদ।

তিনি বলেন, “বর্তমানে সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক পরিবর্তন চায়। মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে কে ক্ষমতায় দেখতে চায়, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কে ধারণ করে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাব। যেন নতুন রাজনৈতিক নেতৃত্ব আগামী বাংলাদেশ গড়ার সুযোগ পায়।”

তিনি আরও বলেন, “আমরা আগামীর দোহার উপজেলার মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব। উপজেলার প্রতিটি মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দিতে এবং প্রত্যেক ঘরে ঘরে এনসিপির কার্যক্রম ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করব, ইনশা আল্লাহ।”

নবগঠিত এ কমিটির মাধ্যমে দোহার উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *