দোহার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় “দোহার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন ) বুধবার বিকেলে খেলাটি উপজেলার নুরপুর ভূইয়া বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় স্থানীয় দল সাদা বনাম নীল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলাটি নির্ধারিত সময় কেউ গোল  করতে না পারায় শেষে ট্রাইব্রেকারে অনুষ্ঠিত হয়। পরেট্রাইব্রেকারে নীল দলকে ৩-১ গোলে পরাজিত করে সাদা দলটি জয় লাভ করে।

এ সময় দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন।

দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সির শুকুর সাহেব, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম চোকদার, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড  মো.মোরাদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী সাদা দলকে ফ্রিজ ও রানার্স আপ নীল দলকে কালার টিভি তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *