নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় “দোহার অর্গানিক এগ্রো” র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফল উৎসব উদযাপন করা হয়েছে।
মোঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটে দোহার অর্গানিক এগ্রোর অফিসে এ ফল উৎসব উদযাপিত হয়।
দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা। আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, কাজি জাফর, শাহিন মোল্লা, দোহার অর্গানিক এর মডারেটর মীর লামিয়া, সাথি আক্তার, স্বর্নালি আখি, আনিশা সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. রাজিব শরীফ।
অনুষ্ঠানে আগত অতিথিরা দোহার অর্গানিক এগ্রোর কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর সাফল্যে কামনা করেন।
