মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ৮ মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে মৈনটঘাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর একটি দল।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মৈনট ঘাটে স্পিড বোট, লঞ্চ ও বাসের যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময়ে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ও রুট পারমিট হালনাগাদ না থাকায় বিভিন্ন যানবাহনের চালককে ৮ মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে এধরণের অভিযান পরিচালনা করা হবে বলে ও জানান তিনি
