আব্দুল রাহিম: ঢাকার দোহার উপজেলায় মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ৯২- এর ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন স্যামস-৯২ ব্যাচের সাথে দক্ষিণ কোরিয়ান নাগরিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে মালিকান্দা সেবামূলক সংগঠন স্যামস-৯২ এর অফিসে এ শুভেচ্ছা ও মত বিনিময় করা হয়।
দক্ষিণ কোরিয়ার সালম হাউজ, ঢাকার কে বি এফ এস, দোহারের স্যামস- ৯২ এর তিনটি সেবামূলক সংগঠনের মধ্যে মত বিনিময় করা হয়।
এ সময় স্যামস-৯২ সংগঠনের সভাপতি পংকজ কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়ার সালম হাউজের সভাপতি ফাদার সিং জং হো, সাধারণ সম্পাদক ইয়ন জিন গিও, ঢাকা কে বি এফ সি সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ, সদস্য মঞ্জুর রহমান, দো ভাষী জাহাঙ্গীর আলম, স্যামস-৯২ সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ, সদস্য ড.কবিরুল বাশার,ডা.কাজী মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, শওকত হোসেন, ফজলুর রহমান,রুহুল আমিন,কামাল হোসেন, খোরশেদ আলমসহ আরো অনেকে।
