মো.কামাল হোসেন : ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করেছেন হিজড়া সম্প্রদায়ের লোকজন। সোমবার দুপুরে কার্তিকপুর বাজারে স্বেচ্ছায় ট্রাফিকের কাজে দায়িত্বে থাকা ৫০ জন ছাত্র ছাত্রী দের মাঝে এ রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয়। হিজরাদের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। হিজরা সম্প্রদায়ের লোকজনরা ভবিষ্যতে ও সাধারন ছাত্র ছাত্রী দের পাশে থাকবেন বলে জানান তারা
Enter
Md
