দোহারে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পরকীয়া প্রেমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পরকীয়া  প্রেমের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে। গত তিন মাস আগে প্রবাসীর বাবা আব্দুল আজিজ বাদী হয়ে পুত্রবধুর নামে এই পরকিয়া অভিযোগ করেন।

অভিযোগের বরাতে জানা যায়, বিবাদী এলমা (২২) গত ৬ডিসেম্বর ২৪ইং তারিখে  শশুর বাড়ির কাউকে কিছু না জানিয়ে নগদ টাকা, স্বর্ণাংকার ও জামা কামড় সহ বাবার বাড়িতে চলে যায়। প্রায় ৪মাস পার হয়ে গেলেও তিনি আর তার স্বামীর বাড়িতে যাননি।

জানাযায় ১৭ মাস আগে পারিবারিক ভাবে উওর শিমুলিয়ার আব্দুল আজিজের ছেলে রাসেল মোড়লের সাথে বিয়ে হয় একই উপজেলার কাটাখালি গ্রামের আমির খানের মেয়ে এলমার সাথে।

এব্যাপারে রাসেল মোড়ল বলেন, আমি বিয়ের কিছুদিন পরে জানতে পারি এলমার সাথে অনেক ছেলের সম্পর্ক আছে। কিন্তু আমি যেহেতু বিয়ে করেছি এলমার অতিতের সকল ভুল ক্ষমা করে তাকে মেনে নিয়েছি। কিন্তু তার পরেও তার পরকীয়া থামেনি।
আমি তাকে শোধরানোর তাকে কাতার নিয়ে আসি। সেখানেও তার এই প্রেম থামেনি। ফলে ৪ মাস রেখে আমি তাকে দেশে পাঠিয়ে দেই।
এব্যাপারে আমার  শশুর বাড়ির লোকজনকে জানালেও কোন প্রতিকার পাইনি।
তিনি আরোও বলেন বিষয়টি নিয়ে আমি আমার শ্বাশুরির সাথে কথা বলেছি তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি। পরে তাদেরকে প্রমান দিলে তারা উলটো আমার সাথেই খারাপ আচরণ করে।

আমি আমার নগদ টাকা, স্বর্ণাংকার ফিরত চাই এবং আমরা স্ত্রী এলমার পরকীয়া  প্রেমের বিচার চাই। সেই সাথে আমার শুশুর আমির খান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে। আমি তাদের ভয়ে কখনো মুখ খুলতে পারিনি। কিন্তু এখন আওয়ামীলীগের সেই প্রভাব নেই, তাই মুখ খুলতে সাহস পেয়েছি।

এব্যাপারে কাটাখালি এলমার বাড়িতে গেলে এলমার মাকে পাওয়া গেলেও এলমা ও এলমার বাবাকে পাওয়া যাইনি। পরে মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *