নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার ৭নং ওয়ার্ডের সোনারবাংলা এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্নস্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল। বুধবার বিকেলে পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে ঘটনার বিষয়ে মতবিনিময় করেন তিনি।
এসময় মোস্তফা কামাল বলেন, এই ঘটনা এই এলাকার কেউ ঘটাতে পারে। খুব শিঘ্রই দোষীদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এসময় তিনি সকলকে আতংকিত না হওয়ার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন আয়নাল মেম্বার, কাউসার আকন্দ, লিয়াকত চোকদার, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, দোহার থানা এসআই রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন, জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, রাতের আঁধারে সোনারবাংলা এলাকায় বেশকিছুদিন ধরে পালাক্রমে কয়েকটি স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে চিরকুট লিখে টাকা দাবি করেন তারা। এই ঘটনায় আতংকিত হয়ে পরে এলাকাবাসী।
