নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক নববাংলা’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে পত্রিকাটির প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নববাংলার সকল প্রতিনিধিদের আইডি কার্ড ও ভিজিটিং কার্ড তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নববাংলা’র প্রকাশক বিল্লাল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, ফারুক আহম্মেদ, সম্পাদক মো. আতাউর রহমান সানী, সহকারী সম্পাদক মো. আলমগীর হোসেন, শাহিনুর রহমান, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন নববাংলা পরিবারের সদস্য কামরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মো. জুবায়ের আহম্মেদ, নাজনীন শিকদার, কামাল হোসেন, নূর হোসেন আকন, মো. শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, ইমরান খান রাজসহ প্রতিনিধিরা।
