নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি।

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকৌশলী মো.কবির উদ্দিন শাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা ও সাবেক কমান্ডার এস এম মহিউদ্দিন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদীন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন দরানী।
