তাঁতিদের জীবনমান উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করতে হবে: দোহারে সালমান এফ রহমান

মো নাজমুল হোসেন: বাংলাদেশ গার্মেন্টস শিল্প আজ অনেকটাই এগিয়ে। এই শিল্পের মূল শিকড় বাংলাদেশ তাঁত শিল্পের তাঁতিরা। কিন্তু তারা আজ অনেকটা পিছিয়ে। সমাজে নিন্ম শ্রেণীর কাতারে তারা বসবাস করছে। তাই এ শিল্পের সাথে যারা জড়িত তাদের জীবন মান উন্নয়নে সম্মিলিত ভাবে সকলকে কাজ করতে হবে।  শনিবার সকালে দোহার উপজেলায় দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি. আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারী খাত উন্নয়ন উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
এসময় উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের উদ্বোধক দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আপনাদের মনে রাখতে হবে, তাঁত আমাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য। আপনি যেখানেই থাকুন না কেনো এই ঐতিহ্যকে কখনো ভুলা যাবে না। যেভাবেই হোক এই ঐতিহ্যকে আমাদের বাচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক আব্দুর রহমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের সাবেক এ.আই.জি মো. নাজমুল হক, দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা বেগম, এন মল্লিক পরিবহনের স্বত্ত্বাধিকারী নার্গিস মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রাজ্জাক মোল্লা, এম.এ বারী বাবুল মোল্লাসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *