মো. সাকিব হোসেন: ঢাকার দোহার উপজেলায় ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মীর হোসেন (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা। মঙ্গলবার সকালে মৃত মীর হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন পাশাপাশি পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
শামীমা রহিম শিলা বলেন, সড়ক দুর্ঘটনায় মীর হোসেনের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একজন মানুষের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শোকের এই সময়ে আমি তার পরিবারের পাশে আছি। মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাত নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেন।
তিনি আরও বলেন নসীমনের বেপরোয়া চলাচল ও সড়কে অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে প্রয়োজনীয় নজরদারিা দাবি জানান ।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, উপজেলা দপ্তর সম্পাদক বিথি আক্তার, মিতু শরীফ, চায়না আক্তার ও সুলতানাসহ আরও অনেকে।
