মো. ফয়সাল খান: ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সাংবাদিক জাকির হোসেন। এমন খবর পেয়ে সাংবাদিক জাকিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান মানবিকতা সম্পন্ন নেত্রী- ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শীলা।
বুধবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের কালিজিরা চক সংলগ্ন এলাকায় সাংবাদিক জাকির হোসেনের বাড়িতে যান তিনি। এ সময় আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
শামীমা রহিম শীলা সাংবাদিক জাকির হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
