দোহারে শিক্ষার্থীর উপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করলেন যুবলীগ নেতা রাহিম কমিশনার

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারে যুবলীগ নেতা রাহিম কমিশনারের কর্মকান্ডে পণ্ড হলো উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিখন কালীন মূল্যায়ন পরীক্ষা।

জানাযায়, ১৯শে মে রবিবার সকালে আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীল দুই শিক্ষার্থী শাহিন শাহ ও সিয়ামের মধ্যে কথাকাটাকাটি ও এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে শাহিন শাহর পিতা যুবলীগ নেতা রাহিম কমিশনার ও তার বড় ছেলে সাফায়েতসহ আরও কয়েকজন স্কুলে এসে সেই শিক্ষার্থীর উপর হামলা করে। সেই সময় শিক্ষকরা বাঁধা দিলে তাদেরও লাঞ্চিত করে রাহিম কমিশনার। আর এঘটনা পণ্ড হয়ে যায় স্কুলের চলাকালীন শিখনকালীন মূল্যায়ন পরীক্ষাটি।

শিক্ষার্থীরা বলেন, আমাদের দুই সহপাঠী ঝামেলা করেছে তার বিচার আমাদের শিক্ষকরা করবে। বহিরাগতরা স্কুলে এসে শিক্ষার্থীদের উপর হামলা করবে শিক্ষকদের লাঞ্চিত করবে এটা মেনে নেওয়া যায়না।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ বলেন, আমি প্রথমে শুনতে পারি দুই শিক্ষার্থী মারামারি করেছে। পরে তাদের কাছে জানতে চাইলে কেউ কিছু বলেনা। তার কিছুক্ষণ পরই রাহিম কমিশনার ও তার বড় ছেলেসহ আরো কয়েকজন স্কুলে আসে। তখন তাদের বলি সিসিটিভি ফুটেজ চেক করে ওদের যেটা ভালো হয় সেভাবে আমরা বিচার করবো। পরে তিনি শ্রেণীকক্ষে গিলে সেই শিক্ষার্থীর উপর হামলা করে তার লোকজন। পরে আমার স্কুলের শিক্ষকদের সাথে খুব বাজে ধরনের ব্যবহার করেন তিনি। এবং কয়েকজন শিক্ষককে দেখে নেয়ার হুমকিও দেন রাহিম কমিশনার। পরে আমি আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়েছি।বিষয়টি আমাদের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *