সাইফুল ইসলামঃ ঢাকার দোহার উপজেলার লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, ন্যাশনাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, পৌরসভা কাউন্সিলর আলমগীর মুবিন চৌধুরী, বেগম আয়শা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবেদ সওদাগর, ন্যাশনাল গ্রুপ অফ ইন্টাষ্ট্রিজের পরিচালক আদিব হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী শিক্ষক আলতাফ হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
