ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার আয়োজনে দোয়া ও পুরষ্কার বিতরণী মজলিস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা এলাকার যমুনা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলমাছ হোসাইন দোহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ. রহমান মোল্লা, মাহফুজুর রহমান (দলু) হাফেজ খলিলুর রহমান, মুফতি জিয়াউল হক, মুফতি আজিজুর রহমান শামীম, মাওলানা আরিফুর বিল্লাহসহ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রিন্সিপাল মুফতি আলমাছ হোসাইন দোহারী বলেন, ১৯৭১ সালে দেশ ও মানবতার জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের আত্নত্যাগ যেন বিলীন হয়ে না যায়, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও ইসলাম রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করতে হবে। স্বাধীনতার স্বাধ পেতে অবশ্যই ঐক্যবদ্ধতার বিকল্প নেই।
