দোহারে ভিজিএফের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচি আওতায় ঢাকার দোহার উপজেলার পৌর এলাকায় দুস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌরসভা কর্যালয় প্রাঙ্গণে পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাড়ে ৪ হাজার অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
চাল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে মো. আলমগীর হোসেন বলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সালমান এফ রহমান নৌকা নিয়ে আসবেন আপনারা সবাই আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে সালমান এফ রহমানকে জয়যুক্ত করবেন এবং দোহার নবাবগঞ্জবাসীর সেবা করার সুযোগ দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মামুনুল হক, সাবেক প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা পিআইও আবু সাইদ, পৌরসভা সচিব নাসরিন জাহান, কাউন্সিলর আলমগীর মুবিন, শওকত হোসেন বেপারী, আব্দুস সালাম শুকুর, মো. হুমায়ুন কবীর, মোরাদ হাসান, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *