নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকার বাসিন্দা ও বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আবুল বাশার (৭৫) মারা গেছেন (ইন্না-নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৮ জুলাই) ভোরে তিনি ইন্তেকাল করেছেন ।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (বুধবার) জোহর নামাজ শেষে লটাখোলা শাহী ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
