ঢাকার দোহার খালপাড় এলাকার বাসিন্দা মজিবর পত্তন্দারের মেয়ে বন্যা পত্তন্দার অল্প বয়সেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বন্যা পত্তন্দারের মৃত্যুর খবর পেয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক তাকে দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার পৌরসভা কৃষকদলের সভাপতি ফারুক পত্তন্দারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বন্যা পত্তন্দারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
