দোহারে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ

ঢাকার দোহার উপজেলার নদী ভাঙ্গন ও চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ২টি করে  ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পুরণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, স্বপন আহম্মেদসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *