দোহারে পরিচ্ছন্নকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নুরুল ইসলাম (৪৫) নামে এক পরিচ্ছন্নকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়া হলের বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম উপজেলার সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। সে সুতারপাড়া হলের বাজারে প্রায় ৩০ বছর যাবৎ পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে দুই হাত ও দুই পা মোটা জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে তারা মরদেহটি হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নুরুল ইসলামের বলে শনাক্ত করে।
বাজারের ব্যবসায়ী ও গ্রাম পুলিশ দোহার থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড সেটি আমরা খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *