নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সসকালে পদ্মা সরকারি কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মা সরকারি কলেজের শ্রেণির নবাগত শিক্ষার্থীদের প্রত্যেককে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেজর জেনারেল (অব.)অধ্যাপক ডা. এ আর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আইজিয়ার ও পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মো. মান্নান। পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান পাখি, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো, গিয়াস উদ্দিন সোহাগ, পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, পদ্মা সরকারি কলেজের সম্মানিত দাতা সদস্য প্রকৌশলী আফসারুজ্জামান, অধ্যাপক এম এ হান্নান খান,সম্মানিত প্রতিষ্ঠাতা এম এ রহিম, সম্পাদক একাডেমিক কাউন্সিল এ এইচ এম আব্দুল্লাহ, আহ্বায়কঃ মোহাম্মদ লুৎফর রহমান হাওলাদার,পদ্মা সরকারি কলেজের সকল শিক্ষকবৃন্দসহ পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ সহ কলেজের সকল শিক্ষার্থী। পরে পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
