নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে দোহারের কুতুপুর নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) ভোরে নৌ-পুলিশ এ অভিযান চালিয়ে পদ্মানদী থেকে এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নির্দেশে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
উপস্থিত ছিলেন উপজেলার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. শামছুল আলম, এএসআই জসিম উদ্দিনসহ নৌ পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন, ফরিদপুর সদরপুরের জব্বর শিকদার, কান্দি গ্রামের পানজু শিকদারের ছেলে কালাম শিকদার (৪০), একই উপজেলার হামেদ জংগী কান্দি এলাকার জাহাঙ্গীর জংগীর ছেলে জাকির হোসেন (১৯), মজিদ মোল্লা, তা কান্দি এলাকার কুদ্দুস আকন্দর ছেলে দুলাল আকন্দ (২০), মাঝিকান্দা এলাকার শহর আলী খলিফার ছেলে মো. হান্নান খলিফা (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লিখিত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারী কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
