মো. নাজমুল হোসেন : শেখ রাসেল, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। ইতিহাসের একটি জঘন্যতম দিনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে ঘাতকরা স্বপরিবারের তাদের হত্যা করে। আসছে কিছুদিন পরই সেই পনেরো আগস্ট। যা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়।
কিন্তু আগস্টের আগেই ঢাকার দোহার উপজেলা বাসির জন্য রয়েছে সুসংবাদ। শেখ রাসেলের নাম বাংলাদেশের ইতিহাসে বাঁচিয়ে রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দোহারের নুরপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে মঙ্গলবার (২৭ জুলাই) স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে উপজেলার নূরপুর এলাকায় ৩ একর জমি নির্বাচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান এমপির নিকট প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
এবিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্যোগটি দোহার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে স্থানীয় সাংসদ এমন কর্মকাণ্ড হাতে নিয়েছেন। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।
