দোহারে নতুন করে করোনা শনাক্ত-২: মোট আক্রান্ত- ৬২৩

দোহারে নতুন করে করোনা শনাক্ত- ৪ : মোট আক্রান্ত- ৬৪৭

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬৪৭ জন। মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার রাতে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ১১ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৪ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬৪৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *