দোহারে দিনমজুর অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন শামীমা রহিম শীলা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় এক অসহায় দিনমজুমুর মো. হাকিম বেপারী হাকুর পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শীলা। শুক্রবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা গ্রামের অসহায় হাকিম বেপারী হাকুর দুর্দশার কথা জানতে পেরে তিনি তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ সময় শামীমা রহিম শীলা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবে কাজ করে যেতে চান তিনি। তার এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় দিনমজুর ও স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোড়ল, ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল মোড়ল, যুবদল নেতা নাজমুল সোয়েব উপজেলা মহিলাদলের সহ দপ্তর সম্পাদক কাজল রেখা, সুলতানা আক্তার নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *