আব্দুল রাহিম: ঢাকার দোহারে দারুল হিকমাহ্ আইডিয়াল মাদরাসার উদ্যােগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) সকালে দোহার পৌরসভার বৌ-বাজার এলাকায় দারুল হিকমাহ্ আইডিয়াল মাদরাসার আয়োজনে এ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দারুল হিকমাহ্ আইডিয়াল মাদরাসার সভাপতি মো.মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা মো.ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং পৌরসভার কাউন্সিলর শওকত হোসেন। আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ ইমারত হোসাইন রহঃ মাদরাসার মুহতামিম মুফতি মুফিদুল ইসলাম, কাঠালীঘাটা আল-মদিনা জামে মসজিদের ইমাম হাফেজ মনজুর ইলাহি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রুবেল হোসেন, আজিজুল ইসলামসহ আরো অনেকে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দোহার খালপাড় বালুঘাট জামে মসজিদের ইমাম আব্দুল হাকিম,ছনটেক জামে মসজিদের ইমাম হাফেজ ফজলুর রহমান, কাঠালীঘাটার কৃতি সন্তান মাওলানা জাকির হোসাইন। প্রতিযোগিতায় ক ও খ দুটি বিভাগের মধ্যে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
