দোহারে জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের পক্ষে থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের পক্ষ থেকে ইফতার মাহফিল ও দেড়শতাধিক পথচারী দিনমজুর ও বিভিন্ন শ্রমিকের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রবিবার সন্ধার দিকে জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের নিচ তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন ।
বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার কাউন্সিলর মো. আলমগীর মুবিন, মোঃ শওকত হোসেন খান, আওয়ামীলীগ নেতা শওকত আলী খান, বিশিষ্ট বেবসায়ী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট বেবসায়ী সিরাজ কাজী, সাংবাদিক ও নাট্যকার মো. সেলিমসহ আরও অনেকে।
এসময় ইফতার মাহফিলের আগে প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মা-বাবার জন্য হাফেজ ছাত্রদের দিয়ে কোরআন খতম করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *