দোহারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার(২৩ আগস্ট) জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী আলোকিত ফোরাম এর আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় জাতীয়তাবাদী আলোকিত ফোরাম ও ঢাকা জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের স্পন্সর টিসিএল এগ্রো এন্ড তানভির কন্ট্রাকশনের কর্ণধার তানভির আহম্মেদ সানু মোল্লা।

দোহার জাতীয়তাবাদী আলোকিত ফোরামের সমন্বয়ক হুসেন মো.শাহাদাত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার,গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের গবেষণা সহকারী ডা. কাজী মাহবুবুর রহমান, রবিন টেক্স গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার ড. ইঞ্জি: মাহমুদ মঞ্জুরুল আলম শামীম, দি নিউ স্কলের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন,দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম ঝিলু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন,মো. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান,মশিউর রহমান মাখন ও লিমন হোসেন আজিজ সহ আরও অনেকে। পরে মাধ্যমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *