নিজস্ব প্রতিবেদক : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং সনদ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বেড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন নাহার খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ প্রমুখ।
