দোহারে গ্রীন লিভস্ ইসলামিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের কোরআনের সবক ও পাগড়ী প্রদান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় গ্রীন লিভস্ ইসলামিক ইনস্টিটিউট এর বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে শিক্ষার্থীদের কুরআনের সবক ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁচারীঘাট এলাকায় গ্রীন লিভস্ ইসলামিক ইনস্টিটিউট এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.এস সেন্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ , ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান কবিরাজ, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র স- সভাপতি আসাদুজ্জামান মনির, ইকরাশী কাঁচারীঘাট বাজার বনিক সমিতির সভাপতি আসলাম দেওয়ান, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাকিল আহমেদ, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, দোহার পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক শাফিল শিকদার, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাহের উদ্দিন, গ্রীন লিভস্ ইসলামিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আরাফাত হোসাইন, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খোরশেদ আলম, ইকরাশী নবীন সংঘের সভাপতি মিরাজ হুসাইনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরে সোনাহাজরা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী ছাত্র ছাত্রীদের কোরআনের সবক ও ৩ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *