শ্রীনগরে বাংলাদেশ কৃষি ব্যাংকের চার দিনব্যাপী ‘নবান্ন উৎসব’ সম্পন্ন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ নবান্নের আনন্দ ও গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীনগর শাখার উদ্যোগে চার দিনব্যাপী ‘নবান্ন উৎসব’ এবং বিশেষ ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ নভেম্বর শুরু হওয়া এই বিশেষ আয়োজনটি বৃহস্পতিবার( ১৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে শ্রীনগর কৃষি ব্যাংক শাখায় সফলভাবে সমাপ্ত হয়।

উৎসব উপলক্ষে ব্যাংক শাখাটিকে রঙিন বেলুন ও ব্যানারে সুসজ্জিত করা হয়। চার দিনব্যাপী এই কর্মসূচিতে গ্রাহকদের জন্য বিশেষভাবে আমানত সংগ্রহ, নতুন কৃষি ও এসএমই ঋণ বিতরণ এবং খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। শাখার কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সেবায় উৎসবমুখর পরিবেশে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করেন।

শ্রীনগর কৃষিক ব্যাংক শাখার ম্যানেজার আশফাকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় জোনাল ম্যানেজার গোলাম মোঃ আরিফ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার খন্দকার রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রাহকরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবান্ন উৎসবের মাধ্যমে প্রান্তিক কৃষক ও উদ্যোক্তাদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় এনে এলাকার কৃষি উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচি চলাকালীন শাখায় নতুন হিসাব খোলা ও আমানত সংগ্রহে গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও জনবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষ কর্মসূচি অব্যাহত থাকবে বলে শাখা ব্যবস্থাপক আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *