দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকার দোহার ও নবাবগঞ্জে লবনের দাম বৃদ্ধি নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। লবনের দাম বৃদ্ধি পাচ্ছে এমন গুজব শুনে মঙ্গলবার বিকেল থেকে দোহার ও নবাবগঞ্জের লবনের পাইাকারী ও খুচরা দোকানগুলোতে শত শত ক্রেতারা ভিড় জমায়। ক্রেতাদের লবন দিতে হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।
মঙ্গলবার বিকেলে দোহারের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। দোহার বাজার, মেঘুলা বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কোথাও কোন লবনের সংকট নেই। আগের নির্ধারিত দামেই লবন বিক্রি হবে। সকলকে গুজব থেকে সর্তক থাকতে হবে। জয়পাড়া বাজারসহ উপজেলার অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে। শুধু দোহার নয় নবাবগঞ্জের বিভিন্ন বাজারের লবনের দোকানে ভিড় লক্ষ করা গেছে। নবাবগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন প্রশাসন। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল
লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম
অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের গুজবে
বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করছে।
