দোহারে খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন

আব্দুল রাহিম:  ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় পৌরসভার উদ্যোগে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন ও ব্রাকের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নিকড়া এলাকায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। এ সময় তিনি বলেন, দোহার পৌরসভার নিকড়া খালটি ভরাট থাকায় এর মূল প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে দীর্ঘদিনের ময়লা কচুরিপানায় খালটি ধুকে ধুকে মরছে। তাই বিশাল এই খালটি উদ্ধার ও পরিষ্কার করা পৌরসভার একার পক্ষে দূরহ। তাই সকল সামাজিক ও স্বেচ্ছাশ্রমের কোন বিকল্প নেই।

দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ বলেন জলাবদ্ধতার কারণে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি নদীতে নামতে পারে না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণের অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে ব্রাক এর ক্লিনিং ক্যাম্পেইনের অংশ হিসেবে মশাবাহিত রোগ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও আক্রান্তের হার কমাতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাকের দোহার শাখার প্রোগ্রাম কর্মকর্তা মিলন চন্দ্র মোহন্ত, সাভার শাখার কর্মকর্তা মো. সোমের আলী, বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারীসহ দোহার উপজেলা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *