দোহারে কেয়ারগিভারস ইনস্টিটিউট এর শাখা উদ্বোধন

কামরুজ্জামান শরীফ: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত সেবামূলক প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংরাদেশ এর দোহার শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলতলা বাজারে তানশীর পদ্মা লেক সিটি মার্কেটে ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ,আর খান। এসময় আরও উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. মো.বাসীদুল ইসলাম, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব দোহার এর প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মো.সাঈদুর রহমান (খোকা মিয়া),ভাইস প্রিন্সিপাল ডাঃ আব্দুর রাজ্জাক,  মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুফতী মামুন বিন আব্দুর রহমান,মাওলানা আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *