নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কাটাখালী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাটাখালী যুব সংঘের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসমত আরা খান মজলিশ। মো.হালিম খানের সভাপতিত্বে ও রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনুস খান, ওহাব খান,কালাম শরীফ,মফজেল খান, ক্লাবের সহ-সভাপতি ইখতিয়ার হোসেন খান,সাংগঠণিক সম্পাদক রয়েল খান, অর্থ-সম্পাদক মেহফুজুর রহমান ভূঁইয়া,ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদ হেসেন মজনু,সমাজকল্যান সম্পাদক জামাল উদ্দিন,প্রচার সম্পাদক জাহাঙ্গীর বেপারীসহ আরও অনেকে।
কাটাখালী যুব সংঘের মাঠে অনুষ্ঠিত ৬০ মিনিটের খেলায় কিংস অফ কাটাখালী ( এফসি) ও কাটাখালী তরুণ একাদশ অংশগ্রহণ করে ট্রাইব্রেকারে ৩-১ গোলে কিংস অফ কাটাখালী ( এফসি) জয়ী হয়। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
