দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের মধ্যে একজন উপজেলার খালপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া ও অপরজন দোহারের নূরুল্লাপুর পাক দরবার শরীফের গদিনশীন ফকির শাহ্ মনিরুল ইসলাম চিশতি।
বৃহস্পতিবার বেলা ১১টায় দোহার খালপাড় একটি মাদরাসার মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার মৃতদেহ দাফন করা হয়। একই দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনায় আক্তান্ত হয়ে ফকির শাহ্ মনিরুল ইসলাম চিশতি’র মৃত্যু হয়। শুক্রবার নুরুল্লাপুরে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা করা হয়।
