ঢাকার দোহার উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এনসিপির দোহার উপজেলা শাখা।
মঙ্গলবার সকালে দোহার উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, স্বাধীনতার এই মহান দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এনসিপির দোহার উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
