দোহারে এক্সিম ব্যাংকের উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : এক্সপোর্ট ইনপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম) ব্যাংকের উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দোহার উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের দোহার শাখার ব্যবস্থাপক মো. বাদশা মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মো. শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মাদবর, জাকির হোসেন, আফজাল হোসেন, আবু নাঈম মিয়া রনিসহ স্থানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *