দোহারে একাধিক মামলার ৮ আসামি গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম নয়ন (৪২), ফারুক আহমেদ (৫০), আবুল বাশার (৩২), কালু বেপারী (৪২), শাহ আলম (৪২), সেলিম চোকদার (২৫), সিনহান (২২) সহ আরও একজন। তারা সকলেই দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দোহার থানার মামলা নং-১০(১)১৩ (ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০), সাভার মডেল থানার মামলা নং-২১(০৮)১৭ (ধারা ১৯(১) এর সারণির ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০), দোহার থানার মামলা নং-৪(৫)১৯ (ধারা ২০(ক), অস্ত্র আইন ১৮৭৮) এবং দোহার থানার এফআইআর নং-১০, তারিখ ০৪ জানুয়ারি ২০২৬ (ধারা ৩৯৪, দ-বিধি ১৮৬০)- এই মামলাগুলোর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *