দোহারে ইসলামি যুব আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

মো.কামাল হোসেন : ইসলামী যুব আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতি মো. আলমাছ হোসাইন কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন দোহার উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আল-আমীন সহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *