দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার শপথ গ্রহণ ও পরিচিতি সভা

দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাঈলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সুলাইমান বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ মো. শাহাদাত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলান মো. ইলিয়াস প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামি শ্রমিক আন্দোলন, ইসলামি যুব আন্দোলন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের থানা শাখার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *