দোহারে ইভটিজিংএর সময় পুলিশের অভিযানে আটক-৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া থেকে ইভটিজিং এর দায়ে ছয় যুবককে আটক করেছে দোহার থানা পুলিশ। আটকৃতরা হলেন উপজেলার মাঝিরচর গ্রামের আবুল আকন এর ছেলে মো.জাহিদ (১৪), আনোয়ার হোসেনের ছেলে মো.সাজ্জাদ (১৩), হালিম আকন্দ এর ছেলে শামিম (১৬), জাহাঙ্গীর মোল্লার ছেলে মো.শহিদুল (১৫), আনোয়ার মোল্লার ছেলে নাসির( ১৪) ও উপজেলার বটিয়া গ্রামের মো.সিরাজের ছেলে জিহাদ (১৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একদল বখাটে উপজেলা মার্কেটের ছাঁদে দাড়িঁয়ে বিপরীত দিকে বেগম আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি স্থানীয়রা দোহার থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে যান দোহার থানা সেকেন্ড অফিসার এসআই শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। এসময় উপজেলা মার্কেটের ছাদ থেকে ছয়জন বখাটেকে আটক করে দোহার থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন নববাংলাকে জানান, ইভটিজিং এর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকৃতরা সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে প্রাথমিক সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।ভবিষ্যতে তারা ইভটিজিং করলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশের এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *