নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে আইএফআইসি ব্যাংকের জয়পাড়া উপ-শাখার উদ্যোগে মধুমাস ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আইএফআইসি ব্যাংকের ভিতরে এ মধুমাস ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে আসা বক্তরা বলেন, আইএফআইসি ব্যাংক সবার প্রতিবেশী। ধনী গরীব সব মানুষের সমান ভাবে সুযোগ সুবিধা প্রদান করা হয়।
এখানে ২০ টাকা দিয়ে একাউন্ট করা যায়। সর্ব সাধারণ মানুষের কাছে আমরা সেবা দিয়ে থাকি। আমাদের কোন অনলাইন সার্ভিসের জন্য চার্জ নেওয়া হয় না। আমাদের জেলা, উপজেলা বিভিন্ন পর্যায়ে এক একটি শাখা-উপশাখার মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘুলা বাজার ব্রাঞ্চ ম্যানেজার আই এফ আই সি ব্যাংক পিলসি ফাহিম আহমেদ তালুকদার, জয়পাড়া উপশাখার অফিসার ইনচার্জ ও মেঘুলা বাজার ব্রাঞ্চ এর অধীনে আই এফ আই সি ব্যাংক পিলসি অমিত কুমার ভদ্র, জয়পাড়া উপশাখার ট্রেইনিং অ্যাসিস্টেন্ট অফিসার ও মেঘুলা বাজার ব্রাঞ্চের অধীনে আই এফ আই সি ব্যাংক পিলসি মাসুদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নূর এ আলম, প্রীতি চশমা ঘরের মালিক পি কে দাস পবিত্র বাবু সহ আইএফআইসি ব্যাংকের গ্রাহকবৃন্দ।
