নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে ঢাকার দোহার উপজেলার ৫নং সুতারপাড়া ইউনিয়নের দুস্থ ও অসহায়দের পাশে থেকে অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূরুল আলম। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি, পাঞ্জাবি, থ্রী-পিস ও কাপড় বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল (শনিবার) সকালে উপজেলার ৫নং সুতারপাড়া ইউনিয়নে গাজিরটেক তার নিজ বাড়িতে নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার নিতে আসা মানুষের মুখে দেখা যায় খুশির আমেজ। তারা বলেন, মো. নুরুল আলম একজন জনবান্ধন জননেতা। তিনি সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকেন। তার ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মজিদ মেম্বার, মহিউদ্দিন খোকন, মো. নাঈম, মো. বিল্লাল, মো. সাঈদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে মো. নূরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। ঈদ মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ যেন সবার জন্য আনন্দময় হয়। সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে। তাই আমার ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষদের কাছে ঈদ উপহার সামগ্রী পৌছে দিতে পেরে আমি খুবই আনন্দিত।
