দোহারের নারিশায় চোর আটক

শামিম মাহমুদ সবুজ : ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর এলাকা থেকে সাবেক চেয়ারম্যান ডা. আবুল কালামের বাড়ির পাশ থেকে চোর ধরে এলাকাবাসী। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় জুয়েল খালাসী জানায় , নারিশা পশ্চিম চরের বেলতলা সংলগ্ন কারিগর পাড়ার বাসিন্দা সোহেলের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট চোর রিয়াল খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে । এ সময় বাড়ির লোক বিষয়টি বুঝতে পেরে এলাকার লোকজনকে খবর দিলে কাজী বেপারী , তৈয়ব বেপারী , জুয়েল খালাসীসহ বেশ কয়েকজন একত্রিত হয়ে রাত প্রায় সাড়ে ৩টার দিকে সোহেল নামে এক চোরকে আটক করে । আটককৃত চোর মৃত আব্দুল হকের ছেলে। বাকি দুইজন চোরকে আটকৃত চোর সোহেল বালাশুর থেকে ভাড়া করে নিয়ে এসেছিল। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৫টার দিকে দোহার থানা পুলিশ আটককৃত চোরকে গ্রেফতার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *