ঢাকা জেলা বিএনপির লিফলেট বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির লিফলেট বিতরণ নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ডামি নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলনের সফল ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শুরগঞ্জ, বাগমারা ও নবাবগঞ্জ সদর কাশিমপুর এলাকায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে এ লিফলেট বিতরন করা হয়। এসময় খন্দকার আবু আশফাক বলেন, আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করুন। এ নির্বাচন ভাগাভাগির নির্বাচন, জনগনের সাথে তামাশার নির্বাচন। নিজেও ভোট বর্জন করুন, অন্যকেও ভোট দেওয়া থেকে বিরত রাখুন। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা মাসুদ খন্দকার, যুবদল নেতা রায়হানুল ইসলাম রাহিন, ছাত্রদল নেতা মো. আওয়াল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *